যশোরের বাঘারপাড়ার বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
২৫মে বুধবার সকালে পরিষদের হল রুমে পরিষদের সচিব বাবলুর রহমান ২০২২- ২০২৩ অর্থ বছরের বাজেট পেশ করেন।
বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ৪৪ লক্ষ ৬৭ হাজার ১শ ৫০ টাকা , ব্যায় ধরা হয়েছে , ১ কোটি ৪৪ লক্ষ ৪৭ হাজার ১শ ৫০ টাকা ও উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ২০ হাজার টাকা ।
বাজেট সভায় উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান সরদার, পরিষদের সদস্য শেখ সাদেকুর রহমান , মতিয়ার বিশ্বাস, আনিসুর রহমান বিল্পবসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।