সোমবার (৬ জুন) রাত পৌনে ৮টায় কাতার এয়ারলাইনসের একটি বিমানে উড়াল দিবেন তারা। ফ্লাইটে অধিনায়ক সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমানরা ওয়েস্ট ইন্ডিজ যাবেন।

টেস্টের নেতৃত্ব ছাড়া মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়রা গত ৩ জুন চলে গেছেন। লন্ডনে রয়েছেন নুরুল হাসান সোহান, লিটন দাস। তারা লন্ডন থেকেই ক্যারিবিয়ানে যাবেন। এই সফরে তিন ভাগে যাচ্ছে বাংলাদেশ দল।

কারণ দুই টেস্টের পর স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে টাইগাররা। সীমিত ওভারের দুই ফরম্যাটে সুযোগ পাওয়া ক্রিকেটাররা আগামী ২২ জুন দেশ ত্যাগ করবেন।