ছবিঃ ইন্টারনেট
ছবিঃ ইন্টারনেট
অবশেষে ৮৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর আগুন। “কন্টেইনারে যে গার্মেন্টস পণ্য আছে সেগুলোতে পানি দেওয়ায় সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে”বলে জানিয়েছে সেনাবাহিনী।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ বীর ইউনিটের লেফট্যানেন্ট কর্নেল মো. আরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, “আগুন পুরোপুরি নিভে গেছে। ডিপোতে আর কোথাও আগুন নেই। আগুন আর জ্বলছে না।” এই সেনা কর্মকর্তা বলেন, “কন্টেইনারে যে গার্মেন্টস পণ্য আছে সেগুলোতে পানি দেওয়ায় সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।”
শনিবার রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর গ্রামে বেসরকারি ওই কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর একের পর এক বিস্ফোরণে তা ছড়িয়ে পড়ে। গত তিন দিন ধরে সেখানে আগুন নেভানো ও উদ্ধার কাজ চালিয়ে আসছেন ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মীরা।
এদিকে বুধবার (৮ জুন) চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। বিএম কনটেইনার ডিপোতে আরএসটি অপারেটর হিসেবে কর্মরত ছিলেন তিনি। মাসুদ রানা জামালপুরের সরিষাবাড়ী থানার গোপীনাথপুর এলাকার খলিলুর রহমানের ছেলে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৪ জনে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন
পুলিশ কর্মকর্তা আলাউদ্দিন তালুকদার আরও বলেন, মাসুদ রানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। আজ রাত ৪টার দিকে মারা যান তিনি। বর্তমানে তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ংকর বিস্ফোরণ ঘটে। আশপাশে থাকা দমকলকর্মী, শ্রমিক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এ বিস্ফোরণে হতাহত হন।
সংশ্লিষ্ট সূত্র বলছে, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ওই কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান আল রাজী কেমিক্যাল কমপ্লেক্সে উৎপাদিত যেসব হাইড্রোজেন-পার-অক্সাইড রাখা ছিল, সেগুলো পাকিস্তানে রপ্তানি করার জন্য রাখা ছিল।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।