ছবিঃ উপজেলা পরিষদের মাসিক সভা
ছবিঃ উপজেলা পরিষদের মাসিক সভা

দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এটিএম সুজাউদ্দিন শাহ লুহিনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তারের সঞ্চালনায় সভাটি হয়।
একইদিনে আসন্ন খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সুষ্ঠুু ও নিরপেক্ষ করার লক্ষ্য নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা, উপজেলা এনজিও বিষয়ক,ভোক্তা অধিকার সংরক্ষণ, বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধ, সার ও বীজ মনিটরিং কমিটিসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, খানসামা থানার অফিসার ইনচার্জ ওসি কামাল হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যানগণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ ও সাংবাদিকগণ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।