স্বাগতিক জিম্বাবুয়েকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে ছাড়ল সফরকারী আফগানিস্তান। সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে জিম্বাবুয়েকে ৪ উইকেটে পরাজিত করে হাসমতুল্লাহ শহিদীর দল।
৩১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তারকা লেগ স্পিনার রশিদ খান। আর তিন ম্যাচে ১৯৮ রান করে রহমত শাহ হয়েছেন সিরিজ সেরা। বৃহস্পতিবার (৯ জুন) হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে।
৪৪.৫ ওভারে মাত্র ১৩৫ রান তুলে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। সিকান্দার রাজা দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন। এছাড়া অভিষিক্ত ইনোসেন্ট কাইয়া ১৬, রেগিস চাকাবভা ১৫ ও রিয়ান ২১ রান করেন। রশিদ খান ৩১ রানে নেন ৩ উইকেট।
২১ রানে ২টি উইকেট নেন মোহাম্মদ নবি। ২৫ রানে ২টি উইকেট ঝুলিতে পুরেছেন ফজলহক ফারুকি। জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৩৭.৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৭ রান তুলে ম্যাচ জিতে যায়।
হাশমতউল্লাহ শাহিদি ৩৮ রান করেন। মোহম্মদ নবি অপরাজিত থাকেন ৩৪ রানে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।