ইমন ও কুসুম জুটির উপস্থাপনায়
ইমন ও কুসুম জুটির উপস্থাপনায়

প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠুর পরিচালনায় ‘গহীনে শব্দ’ সিনেমায় চিত্রনায়ক ইমন ও অভিনেত্রী কুসুম শিকদার একসঙ্গে প্রথম অভিনয় করেছিলেন। ২০১০ সালের ৩ জানুয়ারি সেন্সর সনদপ্রাপ্ত এই সিনেমাটি দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়েছিল।
দুই বছর পর তাদের দুজনকে নিয়ে নির্মাতা স্বপন আহমেদ নির্মাণ করেন ‘লালটিপ’ সিনেমাটি। এ সিনেমাটি সেন্সর সনদ পায় ২০১২ সালের ১২ ফেরুয়ারি। এ দুটি সিনেমার পর ইমন ও কুসুমের আর কোনো সিনেমাতে অভিনয় করার সুযোগ হয়ে ওঠেনি। তবে দীর্ঘদিন পর তারা দুজন এবার আসছেন নতুনভাবে।
আরো পড়ুন: পদ্মা সেতুর উত্তর ও দক্ষিণ থানা উদ্বোধন আজ
আগামী ঈদে বিটিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে ঈদ বিশেষ অনুষ্ঠান ‘তারার মেলা’। এই অনুষ্ঠানের উপস্থাপনা করছেন ইমন ও কুসুম শিকদার। ইমন ও কুসুম দুজন একে অন্যের ভালো বন্ধু। তাই বিটিভির ‘তারার মেলা’ অনুষ্ঠানের উপস্থাপনা করেও দুজন বেশ উচ্ছসিত। কারণ এর আগে তারা কখনো একসঙ্গে এ ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করেননি।
ইমন ও কুসুমের উপস্থাপনায় নানান পর্বে নানান আয়োজনে তারার মেলা অনুষ্ঠানে অংশ নিয়েছেন চিত্রনায়ক ওমর সানী, খল-অভিনেতা ডিপজল, চিত্রনায়িকা বুবলী, সংগীতশিল্পী ইমরান, কণা, অভিনেত্রী তানজিন তিশাসহ আরও অনেকে। ‘তারার মেলা’ অনুষ্ঠানটি আগামী ঈদেই বিটিভিতে প্রচার হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।