কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক তরুন সিকদার এর আয়োজনে (২৩ জুন বৃহস্পতিবার) শন্ধ্যা ৭.০০টার সময় তাহার অফিসের হলরুমে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বন্যায় দূর্গতদের জন্য দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় তরুন সিকদার সাগত বক্তব্য দিয়ে অনুষ্টান শুরু করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল ভাবে যুক্ত ছিলেন রাজাপুর কাঠালিয়া-১ আসনের সাংসদ বজলুল হক হারুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান বদিউজ্জামান বদু সিকদার, সাবেক জেলা পরিষদের সদস্য মনিরুল ইসলাম মানিক, সাবেক জেলা পরিষদের সদস্য আমিরুল লিটন সিকদার, সাবেক ৪নং কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর আওয়ামীলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম করিব সিকদার, ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের সাবেক আওয়ামীলীগের সভাপতি হারুন আর রসিদ (অবসার প্রাপ্ত প্রধান শিক্ষক চেঁচরীরামপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কাঠালিয়া সদর ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক আখতার উদ্দিন সানু, ৬ নং আওরাবুনিয়া ইউনিয়নের সাবেক আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা, এবং সাবেক সাধারন সম্পাদক কেসব চন্দ্র সমাদ্দার, ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মোঃ মাহমুদ হোসেন রিপন, উপজেলা আওয়ামীলীগের সাবেক নেতা কাজল সিকদার, মানিক মিয়া ডিগ্রী কলেজের অবসার প্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ এমদাদ হোসেন ফারুক, এবং উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা।

উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক তরুন সিকদার। অনুষ্টান সঞ্চালনা করেন সাবেক জেলা পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন অপু সিকদার,