
সব প্রতিকূলতা উপেক্ষা করে স্বপ্নের পদ্মা সেতু উদ্ধোধন হচ্ছে আজ। সেতু উদ্বোধন করতে হেলিকপ্টারযোগে মুন্সিগঞ্জের দোগাছি পদ্মা সেতু সার্ভিস এরিয়া-১-এ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাওয়া পৌঁছেছে।
সুধীসমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে প্রধানমন্ত্রী মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন ও মোনাজাতে অংশ নেবেন। পরে টোল দিয়ে সেতুর ওপর দিয়ে জাজিরা প্রান্তে গমন, ফলক উন্মোচন ও মোনাজাত করবেন। পরে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
এদিকে, পদ্মা সেতুর উদ্বোধন ও প্রধানমন্ত্রীর আগমনে পুরো মাওয়াজুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, সেনা সদস্যের পাশাপাশি সাদা পোশাকে কাজ করছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। হাইওয়ে, ট্রাফিক ও জেলা পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নৌ পুলিশ, র্যাবসহ সবাই একযোগে মোতায়েন রয়েছে। স্থল, নৌ আকাশপথে চলছে টহল।
নিরাপত্তা নিশ্চিতে মাওয়া এলাকায় বন্ধ রয়েছে সবধরনের দোকানপাট ও সাধারণ যানবাহন চলাচল। বন্ধ রয়েছে শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌরুটের নৌযান চলাচলও। বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর সড়ক পথ রোববার ভোর ৬টা থেকে সব ধরনের যানচলাচল শুরু হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।