
নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীর জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
দিবসটি উপলক্ষে আজ বুধবার (১৭ মার্চ) সকালে কেক কাটার মধ্যদিয়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়েছে। সকাল ৮টায় ইউনিয়ন পরিষদ কাযালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহারিয়াল আলম মুক্ত এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলোড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্বাস আলী সর্দার , সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাসসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে সকলের মাঝে মিষ্টি বিতারন করা হয়
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।