ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের কুরলা এলাকার একটি চারতলা ভবন ধসে ১৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১২ টার দিকে বেশ আকস্মিকভাবেই ভবনটি ধসে পড়ে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।

নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় ইতোমধ্যে জানতে পেরেছে নাসিক নগর পুলিশ। এরা হলেন কিশোর প্রজাপতি, সিকান্দার রাজভার, অরবিন্দ রাজেন্দ্র ভারতি, অনুপ রাজভার, অনিল যাদব, শামু প্রজাপতি, লীলা বাঈ প্রহ্লাদ গায়গোয়াড়, রমেশ নাগ বৈদ্য, প্রহ্লাদ গায়কোয়াড় এবং গুড্ডু পাসপোর।

ভবন ধসের অল্প সময়ের মধ্যেই সেখানে উদ্ধার তৎপরতা শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ইতোমধ্যে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের মধ্যে চারজন এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, ভবনের ধ্বংসস্তুপে এখনও ২০ থেকে ২৫ জন আটকা পড়ে আছেন বলে ধারণা করছেন তারা।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রীর ছেলে ও রাজ্যের পর্যটন ও পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরে। উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘এই ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল এবং এখানকার বাসিন্দাদের সরে যেতে এর আগে কয়েকবার লিখিতভাবে নির্দেশ দেয়া হয়েছিল, কিন্তু তারপরও লোকজন এখানে বসবাস করছিলেন।’

‘সবাইকে উদ্ধার করাই ছিল অগ্রাধিকার। এরপর এই ভবনগুলো সরিয়ে নেয়া বা ভেঙে ফেলার দিকে নজর দেব। এতে আশেপাশের মানুষ সমস্যায় পড়বে না।’

ঘটনাস্থলে ধারণ করা ভিডিওগুলোতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ভবনের অবশিষ্টাংশগুলোতে ছাপিয়ে বেড়াচ্ছেন। ধ্বংসাবশেষের নিচে অন্তত চারজনের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

এনসিপি নেতা সুপ্রিয়া সুলে বলেন, “ভবন ধসের কারণে ‘জীবনের ক্ষতিতে অত্যন্ত দুঃখিত।” প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই সময় ভবনটিতে অন্তত ২১ জন ছিলেন। চলতি মাসে মুম্বাইয়ে এটি তৃতীয় বড় ভবন ধসের ঘটনা।