জয়পুুরহাটের পাঁচবিবিতে ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক
জয়পুুরহাটের পাঁচবিবিতে ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক

নিরেন দাস(জয়পুুরহাট)প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে দিবাগত গভীর রাতে জয়পুুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ১ শত ১২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সিপিসি-৩,র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, উপজেলার দহতপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত রইছ উদ্দিনের পুত্র মিঠু(২৭), ধুরইল গ্রামের জোনাব্বের পুত্র আব্দুস সালাম (৩৮) ও দহতপুর গ্রামের আছির উদ্দিনের পুত্র মাহমুদুল ইসলাম (২৭) কে আটক করে।
তিনি আরও জানান,আটককের পর দ্রুত মাদক ব্যবসায়ীরা র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নেশাজাতীয় ভারতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে বলে তারা স্বীকার করে।
পরবর্তীতে আটককৃত ৩ জনের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (২০১৮) অননুসারে একটি মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।