শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে হাফসেঞ্চুরি (৫৮) পেলেও তারপর আর বড় রান করতে পারেননি মাহমুদুল হাসান জয়। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টে তার ইনিংসগুলো-০, ৪২, ১০, ১৩।
জয়ের এমন পারফরম্যান্স মানতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। জয়কে আরও অনেক কিছু শিখে টেস্টে ওপেনিংয়ে নামতে হবে বলে মনে করেন তিনি।
গত বুধবার (২৯ জুন) সন্ধ্যায় মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘এই ছেলেটা এখানে এলো কীভাবে? ওর তো আসারই সময় হয়নি। আপনারা আমাকে বলেন ওর কি আসার সময় হয়েছে এখনো? তাও প্রথম টেস্ট পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির বল ফেস করার জন্য!
যে জীবনে এ লেভেলের আন্তর্জাতিক ক্রিকেটেই খেলেনি। তার পর চলে যাচ্ছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। সব কঠিন কঠিন কন্ডিশনে ওকে পাঠিয়ে দিচ্ছি ওপেন করতে।
ওর তো ভুল আছেই, ওর শেখার এখনো অনেক বাকি। ওকে নিয়ে কথা বলার তো কিছু নেই। ওকে ডেভেলপ করতে হবে।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।