পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার আগে বাসের ধাক্কায় মাইক্রোবাসের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৩ জন। শনিবার বিকেল ৩টার দিকে টোলপ্লাজার আগে নাওডোবা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
৬০ বছর বয়সী নিহত আব্দুল মোল্লার বাড়ি কিশোরগঞ্জের আগানগর থানার টাগাইয়া গ্ৰামে। পদ্মা দক্ষিণ থানার ওসি মোস্তাফিজুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মাইক্রোবাসের অন্য আরোহীরা জানান, শনিবার ভৈরবের আগানগর ইউনিয়নের ৮০ জন বাসিন্দা সাতটি মাইক্রোবাস নিয়ে পদ্মা সেতু দেখতে আসেন।
সকালে সেতু পার হয়ে তারা ভাঙ্গা যান। পরে ভাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে পদ্মা সেতুর জাজিরা অংশের এক্সপ্রেসওয়েতে কুয়াকাটা থেকে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। সড়কে মাইক্রোবাস উল্টে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আব্দুল হক মারা যান। আহত হন অন্তত ১৫ জন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।