আগামী ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের পোশাক রফতানি লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে এ খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। একই সঙ্গে এই সময়ের মধ্যে ৬০ লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং শতভাগ করপোরেট সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
টেকসই এবং পরিবেশবান্ধব উৎপাদন ও রফতানিকে টার্গেট করে এরকম মোট ২০টি লক্ষ্যমাত্রার একটি রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর হোটেলে আনুষ্ঠানিকভাবে এই রোডম্যাপ ঘোষণা করা হয়। নতুন লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনায় পুরোনো স্লোগান পরিবর্তন করা হয়েছে।
মেইড ইন বাংলাদেশ এর পরিবর্তে নতুন স্লোগান ‘চেইঞ্জ, চেইঞ্জিং চেইঞ্জড’। এতদিন ৫০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা নির্ধারণের বিজিএমইএ’র স্লোগান ছিল ‘মেইড ইন বালাদেশ উইথ প্রাইড’।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।