পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের শিশুদের মাঝে নতুন পোশাক উপহার দিয়ে মমতাময়ী মায়ের আসনে বসলেন সু-যোগ্য উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

পাইকগাছার গদাইপুর ইউনিয়নের আলোকদ্বীপ গুচ্ছগ্রামের শিশুদের মাঝে এ নতুন পোশাক উপহার দেন।

তিনি ঈদুল আযহা উপলক্ষে পাইকগাছা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং বিত্তবানদের গরীব দুস্থ অসহায়দের সেবায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন।