এইচএসসি পাসেই লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি
এইচএসসি পাসেই লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশে অ্যাসিস্ট্যান্ট—অফিস বা অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট পদে লোকবল নেবে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণসাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ।
আবেদনের যোগ্যতা
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট—অফিস বা অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট
যোগ্যতা: এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট কাজে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফ্যাক্স মেশিন, কম্পিউটার, স্ক্যানার, ফটোকপিয়ার মেশিন চালনার প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
বেতন: মাসিক বেতন ১৯,৯৬৭-৩৭,৫০৮ টাকা।
সুযোগ-সুবিধা: মাসিক বেতন ছাড়াও রয়েছে বেসিক বেতনের ৩০ শতাংশ বাসাভাড়া, যাতায়াত ভাতা ছয় হাজার টাকা, দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, মাতৃত্বকালীন ভাতা মাসে দুই হাজার টাকা (৯ মাস) ও স্বাস্থ্যবিমা সুবিধা আছে।
আবেদন যেভাবে
প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ১৭ জুলাই ২০২২।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।