
আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধিঃ মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে মনিরামপুর থানা পুলিশের উদ্যোগে সাধারণ জনগণের মধ্যে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (২১ মার্চ) মনিরামপুর থানা পুলিশের আয়োজনে মনিরামপুর কেন্দ্রীয় মসজিদের সামনে মাস্ক ও লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ওসি রফিকুল ইসলাম । এছাড়াও যশোরের বিভিন্ন থানা পুলিশের একযোগে চলবে মাস্ক ও লিফলেট বিতরণ।
ইজিবাইক চালক, দোকানদার ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আবারও করোনা মহামারির প্রকোপ বৃদ্ধি পেয়েছে যার জন্য আমরা এই কোভিড থেকে মানুষকে নিরাপদে রাখার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষথেকে মাস্ক ও লিফলেট বিতরণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম এ এসআই সোহেল রানা পারভেজ সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।