হনুমানজির এই ১২টি নাম স্মরণেই আসবে সাফল্য
হনুমানজির এই ১২টি নাম স্মরণেই আসবে সাফল্য

হনুমানজির ভক্তের সংখ্যা অগণিত ৷ অনেকেই দিন শুরু করেন তাঁর মন্ত্র দিয়েই৷ তাঁর দর্শনের জন্য কত পথই না পাড়ি দেয় ভক্তেরা ৷ কিন্তু জানেন কি হনুমানজির ১২টি নাম স্মরণ করলে ভালো কিছু সন্ধান পেতে পারেন আপনি?
মনে করা হয় বজরঙ্গবলীর ১২টি নাম স্মরণ করলে সাংসারিক শান্তি থেকে শুরু করে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা পেতে পারে সেই ব্যক্তি৷ নিচে রইল সেই ১২টি নাম
ওম হনুমান
ওম অঞ্জনী সূত
ওম বায়ু পুত্র
ওম মহাবল
ওম রামেষ্ঠ
ওম ফাল্গুণ সখা
ওম পিঙ্গাক্ষ
ওম অমিত বিক্রম
ওম উদধিক্রমণ
ওম সীতা শোক বিনাশন
ওম লক্ষ্মণ প্রাণ দাতা
ওম দশগ্রীব দর্পহা
সকালে উঠেই এই ১২টি স্মরণ করলে নাকি দীর্ঘায়ু হওয়া যায় ৷ দুপুরে স্মরণ করলে ধন সম্পত্তি লাভ হতে পারে৷ সন্ধেবেলা এই ১২টি নাম জপ করলে সংসার সুখের হতে পারে৷ রাতে যদি স্মরণ করা যায় তাহলে শত্রুকে পরাজিত করা যায় বলে মনে করা হয় ৷
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।