
তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে বাসদের লংমার্চ
তিস্তাসহ দেশের ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা থেকে নীলফামারীর ডিমলা অভিমুখে লংমার্চ শুরু করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।রোববার (২১ মার্চ) সকালে দলটি রংপুর মডার্ন মোড় হয়ে শাপলা চত্বর এলাকায় এসে পৌঁছায়। সেখানে সমাবেশ শেষে দুপুরে দলটি রংপুর থেকে নীলফামারীর ডিমলা অভিমুখে যাত্রা শুরু করে।শাপলা চত্বরের সমাবেশে বক্তারা বলেন, তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে সরকারের আলোচনা উত্থাপন করা উচিত।
ভারতের একতরফা নীতির কারণে তিস্তা আজ পানিশূন্য হয়ে পরেছে। ফলে কয়েক লাখ মানুষের জীবন-জীবিকা হুমকিতে পরেছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসবের আগেই তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে সব ধরনের তৎপরতা অব্যাহত রাখতে হবে।তারা বলেন, উত্তরবঙ্গ তথা বাংলাদেশকে মরুকরণের বিপদ থেকে রক্ষা করতে তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের বিকল্প নেই।এ সময় বক্তারা সরকারের নতজানু নীতির তীব্র সমালোচনা করে দ্রুত তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবি জানান।এর আগে ১৯ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে নীলফামারীর ডিমলা অভিমুখে লংমার্চ শুরু করে বাসদ। পরে ২০ মার্চ বগুড়ায় সমাবেশ শেষে রোববার (২১ মার্চ) রংপুরে আসে দলটি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।