৫৫ হাজার টাকা বেতনে চাকরি দেবে রেড ক্রিসেন্ট
৫৫ হাজার টাকা বেতনে চাকরি দেবে রেড ক্রিসেন্ট

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি কমিউনিটি ডেভেলপমেন্ট (সিডি) বিভাগে কর্মী নিয়োগ দেবে।
পদের নাম: রিং, ইভাল্যুশন অ্যান্ড লার্নিং (এমইএল) অফিসার
বিভাগ: কমিউনিটি ডেভেলপমেন্ট (সিডি)
পদসংখ্যা: ১
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ন্যাশনাল হেডকোয়ার্টার্স, ঢাকা
বেতন: মাসে ৫০,০০০–৫৫,০০০ টাকা
যোগ্যতা:
সমাজবিজ্ঞান, প্ল্যানিং, ইঞ্জিনিয়ারিং, পরিসংখ্যান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মনিটরিং অ্যান্ড ইভাল্যুশন, ডেটা কালেকশন, ম্যানেজমেন্ট ও অ্যানালাইসিসে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল সফটওয়্যার বিশেষ করে এসপিএসএস, কোবো টুলবক্স, সার্ভে ১২৩–এর কাজ জানতে হবে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৩ জুলাই ২০২২।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।