নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার
নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার

বাংলাদেশ আ”লীগের সাংগঠনিক সম্পাদক,জাতীয় সংসদের হুইপ ও জয়পুুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি বলেছেন,‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নাগরিক সুবিধা নিশ্চিত করাসহ দেশের প্রতিটি গ্রামকে ভাবে সাজাতে কাজ করছে সরকার।
কেবল উপজেলা পর্যায়ে নয় ইউনিয়ন, ওয়ার্ড এমনকি সব গ্রামে নাগরিক সুবিধা নিশ্চিত করতে আ”লীগ সরকার দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ সোমবার(১৮ জুলাই) বিকেলে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ৫ টি রাস্তার পাঁকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, জয়পুুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হক্কানি,সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুমন কুমার সাহা, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান নাদিম তালুকদার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরদার,
আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, বড়াইল ইউপি চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর,মাহমুদপুর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীমসহ জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।