বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন।
বুধবার (২০ জুলাই) দুপুর ১২টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার হেলিপ্যাড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বাকেরগঞ্জ থানার এসআই মো. শাহিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তেিদর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাসটি কুয়াকাটা থেকে বরিশালের দিকে আসছিল আর অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিল বিপরীত দিকে। পথে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে কিছুক্ষণ বন্ধ থাকে। হতাহতদের উদ্ধার করে বাকেগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।