রাজধানীর উত্তরখান বড় বাগ এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন, আব্দুল মালেক (৬৫), তার স্ত্রী নাজমা বেগম (৫০) ও তার নাতি সাফওয়ান (০৬)। গতকাল বুধবার (২০ জুলাই) রাত ১১টার দিকে এই ঘটনাটি ঘটে।
বৃহস্পতিবার (২১ জুলাই) ভোরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। দগ্ধ আব্দুল মালেকের জামাই সুজন জানান, উত্তরখান বড়বাগ এলাকার ২২০ নম্বর বাসার রান্নাঘরে গ্যাস লাইনে লিকেজ থেকে এই আগুনের ঘটনা ঘটে। তার শ্বশুর রান্নাঘরে গিয়ে লাইটার দিয়ে গ্যাসের চুলা জ্বালাতে গেলে হঠাৎ আগুন লেগে যায়।
পরে শ্বশুরকে বাঁচাতে গিয়ে শ্বাশুরি ও তাদের নাতি দগ্ধ হয়। শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, উত্তরখান বড়বাগ থেকে তিনজন দগ্ধ হয়ে এসেছে।
তাদের মধ্যে আব্দুল মালেকের শরীরে ২০ শতাংশ, তার স্ত্রী নাজমার শরীরে ১০ শতাংশ এবং নাতি সাফওয়ানের শরীরে ১৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে মালেক এবং তার নাতি পুরপুরি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন এই চিকিৎসক।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।