চলতি কোপা আমেরিকায় অপ্রতিরোধ্য ব্রাজিল নারী ফুটবল দলকে কোনোমতেই দমানো যায়ানি। গ্রুপপর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষেও তারা তুলে নিয়েছে বড় জয়।
কলম্বিয়ার পাসকুয়েল গুরেইরো স্টেডিয়ামে পেরুকে ৬-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। তাদের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। এবার পেরুকে ৬ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো সেলেকাওরা।
এর আগে আর্জেন্টিনাকে ৪-০ গোলে উড়িয়ে যাত্রা শুরু করেছিল ব্রাজিল।
পরের দুই ম্যাচে উরুগুয়েকে ৩-০ এবং ভেনেজুয়েলাকে ৪-০ গোলে হারায় তারা। আজকের ম্যাচে পেরুকে পেয়ে আগের তিন ম্যাচকেও ছাড়িয়ে গেলো পিয়া সুন্ধাগের দল। ম্যাচের প্রথম মিনিটেই গোল করেন দশ নম্বর জার্সির মারিও এডুয়ার্ডা ফ্রান্সেলিনো দা সিলভা।
পরে প্রথমার্ধে স্কোরশিটে নাম তোলেন দুদা সাম্পাইও, গিস ফেরেইরা এবং আদালিমা দস সান্তোস। ম্যাচের ৪৮ মিনিটে ফে পালেরমো এবং ৫০ মিনিটে আদ্রিয়ানা লাল দা সিলভার গোলে হাফ ডজন পূরণ করে তারা। শেষ ৪০ মিনিটে আর কোনো গোল হয়নি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।