আতলেতিকো মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে ক্লাবহীন ছিলেন লুইস সুয়ারেস। ইউরোপের বড় কোনো ক্লাব তাকে নিতেও রাজি হচ্ছিল না।
কিন্তু দুয়ারে কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। তাই খেলার মধ্যে থাকতে ফ্রি ট্রান্সফারে শৈশবের ক্লাব নাসিওনালে ফিরে গেলেন উরুগুইয়ান স্ট্রাইকার। গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) নাসিওনালের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছেন সুয়ারেস।
চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও উরুগুয়ের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পাঁচ মাসের জন্য শৈশবের ক্লাবে ফিরেছেন সাবেক বার্সেলোনা তারকা। মূলত কাতার বিশ্বকাপকে পাখির চোখ করেই পুরনো ঠিকানায় ফিরেছেন ৩৫ বছর বয়সী স্ট্রাইকার।
নাসিওনালের জার্সি গায়ে ব্রাজিলিয়ান ক্লাব আতলেতিকো গোয়ইনিয়েসের বিপক্ষে কোপা সুদামেরিকানাতে তার অভিষেক হবে। উরুগুয়ের শীর্ষ লিগ প্রিমেরা ডিভিশনের বর্তমান রানার্স-আপ নাসিওনালের সঙ্গে গত কয়েকদিন ধরেই যোগাযোগ চলছিল সুয়ারেসের।
এই খবরে ক্লাবটির সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। এমনকি সম্প্রতি ক্লাবটির এক ম্যাচে প্রায় ২০ হাজার সমর্থক ‘সুয়ারেস মাস্ক’ পরে গ্যালারিতে হাজির হন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।