মহাদেবপুরে এক ব্যবসায়ীর আত্মহত্যা
মহাদেবপুরে এক ব্যবসায়ীর আত্মহত্যা

রাজধানীর কাফরুল একটি ভবনের ৭ তলা থেকে লাফিয়ে তানিয়া আক্তার (২১) নামে এক গৃহকর্মী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার( ২৯ জুলাই ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া তানিয়ার গ্রামের বাড়ি চট্টগ্রাম শান্তিবাগ এলাকায়। বর্তমানে কাফরুল থানাধীন পূর্ব কাজীপাড়া ৩০৪ নম্বর বাসায় গৃহকর্মীর কাজ করতেন তিনি।
গৃহকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান অনিক বলেন, ‘ছোটবেলা থেকে তানিয়া আমাদের এখানে কাজ করে। আমার শ্বশুর বাড়িতে ১১ বছর আমার এখানে তিন বছর ধরে কাজ করছিলেন তিনি।
তবে আজ (শুক্রবার) কি কারণে তানিয়া ভবন থেকে লাফ দিয়েছে সেটা বলতে পারবো না। গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরো বলেন, ‘তানিয়ার মানসিক সমস্যা ছিল।’ ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, কাফরুলের একটি ভবন থেকে লাফিয়ে এক গৃহকর্মী আহত অবস্থায় ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।
ময়নাতদন্তের জন্য মেয়েটির লাশ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে কাফরুল থানা অবগত আছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।