আ’লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য
আ’লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

মণিরামপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সম্মুখে জাতীয় শ্রমিকলীগ মণিরামপুর উপজেলা ও পৌর শাখার পরিচিত সভা এবং ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা বি,এম জাফর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মণিরামপুর উপজেলা ও মেয়র মনিরামপুর পৌরসভা। আরো উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।