গেম খেলার ফিচার আনলো টিকটক
গেম খেলার ফিচার আনলো টিকটক

বর্তমান সময়ে বিশ্বজুড়ে জনপ্রিয় ছোট আকারের ভিডিও প্লাটফর্ম টিকটক। এবার এই প্লাটফর্মে যোগ হয়েছে গেম খেলার সুযোগ। শুধু গেমারদের দলে টানতে নিজেদের অ্যাপে গেম খেলার সুযোগ চালু করছে টিকটক কর্তৃপক্ষ।
জানা গেছে, গেম খেলার ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ধারণ করে টিকটকে পোস্টও করা যাবে। ফলে টিকটকে ভিডিও এবং ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও এরই মধ্যে টিকটক অ্যাপে যুক্ত করা হয়েছে নয়টি গেম।
এ বিষয়ে টিকটকের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা সব সময় আমাদের প্ল্যাটফর্ম সমৃদ্ধ করার উপায় খুঁজছি এবং নিয়মিতভাবে নতুন বৈশিষ্ট্য চালুর জন্য পরীক্ষা করে থাকি। বর্তমানে আমরা তৃতীয় পক্ষের গেম নির্মাতা এবং স্টুডিওগুলোর সহায়তায় গেম পরীক্ষার কাজ করছি।
’ টিকটক অ্যাপের ‘মিনি গেম’ মেনুতে ক্লিক করে আকারে ছোট এইচটিএমএলভিত্তিক গেমগুলো খেলা যাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নির্দিষ্ট সংখ্যক টিকটক ব্যবহারকারী গেমগুলো খেলার সুযোগ পাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে শিগগিরই সব ব্যবহারকারীর জন্য গেমগুলো উন্মুক্ত করা হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।