চলমান জিম্বাবুয়ের সফরের শুরুতেই হার দেখে বাংলাদেশ। স্বাগতিক দলের ব্যাটসম্যানরা তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের চাপে ফেলে ২০৫ রানের রানের পাহাড় গড়ে।
ওই ম্যাচে ১৭ রানে হারে টাইগাররা। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ধসিয়ে লিটন দাসের ঝড়ো ফিফটিতে ভর করে ১৫ বল আগেই ৭ উইকেটের দাপুটে জয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে বাংলাদেশ।
মঙ্গলবার (২ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল ৫টায় হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে জিম্বাবুয়ে-বাংলাদেশ। এই ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ, যারা জিতবে সিরিজ তাদের হবে।
ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), আফিফ হোসেন, হাসান মাহমুদ, মাহেদী হাসান, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।