কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) নতুন অতিরিক্ত পরিচালক হিসেবে গনিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. গোলাম মর্তুজা তালুকদার কে নিযুক্ত করা হয়েছে।
রোববার (৭ই আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সোমবার (৮ই আগস্ট) থেকে পরবর্তী তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য , কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গুণগতমান নিশ্চিতকরন এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করে তোলার মিশন নিয়ে আইকিউএসি কাজ করে যাচ্ছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।