সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই মুহূর্তে যথেষ্ট চাপে আছে বাংলাদেশ। সিকান্দার রাজা এবং রেজিস চাকাভার দুর্দান্ত জুটিতে রান তাড়ায় এগিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে। পঞ্চম উইকেট জুটিতে এসে গেছে রেকর্ড ১৫৩ রান।

জা এবং চাকাভা দুজনই ব্যক্তিগত অর্ধশতকের দেখা পেয়েছেন। রাজা ৬৭ বলে এবং চাকাভা মাত্র ৩৬ বলে এই মাইলফলক স্পর্শ করেন। অর্ধশতকের পর আরও আগ্রাসী হয়ে উঠেছেন দুজনই। টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯০ রান করে বাংলাদেশ।

মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ৮০ এবং অধিনায়ক তামিম ইকবালের অর্ধশতকে ভর করে এই সংগ্রহ পায় সফরকারীরা। সেই রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় জিম্বাবুয়ে। মাত্র ১৩ রানেই ২ উইকেট হারিয়ে বসে তারা।

ইনিংসের প্রথম ও তৃতীয় ওভারে উইকেট দুটি তুলে নেন হাসান মাহমুদ। এরপর দলীয় ২৭ ও ৪৯ রানে আরও ২ উইকেট খোয়া যায় স্বাগতিকদের। এখন পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ২০৪। জয়ের জন্য ১২ ওভারে চাই ৮৬ রান।