প্রথমবারের মতো জাপান থেকে গাড়ি নিয়ে সরাসরি বাগেরহাটের মোংলা বন্দরে এসেছে একটি জাহাজ। রোববার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টায় বন্দরের ৬ নম্বর জেটিতে মালয়েশিয়ান পতাকাবাহী ‘এমভি মালয়েশিয়া স্টার’ নামে জাহাজটি নোঙর করে।
একসঙ্গে এতগুলো গাড়ি মোংলা বন্দরে আসার এটিই প্রথম রেকর্ড। এর আগে সর্বোচ্চ ৫শ থেকে ৭শ গাড়ি এসেছে মোংলায়। বেশিরভাগ ক্ষেত্রে জাহাজের কিছু গাড়ি চট্টগ্রাম বন্দরে নামিয়ে রেখে অবশিষ্ট গাড়ি নিয়ে মোংলা বন্দরে আসা হত।
এ প্রসঙ্গে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘জাহাজে এক হাজার ২৮০টি রিকন্ডিশন্ড গাড়ি রয়েছে।
এগুলো জাপান থেকে আমদানি করা হয়েছে। এর আগে জাপান থেকে আমদানিকৃত গাড়ি চট্টগ্রাম বন্দরে কিছু খালাস করে মোংলা বন্দরে আসতো। সে সময় ৫০০ থেকে সর্বোচ্চ ৭০০ গাড়ি আমদানি হয়েছে।’
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, পদ্মাসেতু চালু হওয়ায় মোংলা বন্দরের সাথে সড়ক পথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা আরও বেশি সহজ হয়েছে।
যার ফলে আমদানি-রফতানিকারকরা মোংলা বন্দর ব্যবহারে আগের তুলনায় অনেক বেশি আগ্রহ দেখাচ্ছেন। আশাকরি এই ধারাবাহিকতা বজায় থাকবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।