বোয়ালমারীতে বিআরটিসি এসি বাসের শুভ উদ্বোধন
বোয়ালমারীতে বিআরটিসি এসি বাসের শুভ উদ্বোধন

তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীত উপজেলা থেকে ঢাকার গুলিস্থান পর্যন্ত বিআরটিসি এসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়।
মঙ্গলবার বিকেল ৫টায় পৌরশহর বাস টার্মিনাল থেকে এ বিআরটিসি বাসের শুভ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ আওমী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান ভার্সচুয়ালী ভাবে বিআরটিসি এসি সার্ভিস বাসের শুভ উদ্বোধন করেন।
বোয়ালমারী বিআরটিসি এসি বাস সার্ভিসের কাউন্টার ম্যানেজার কাজী রিজাউল বলেন, বুধবার সকাল ৭টা থেকে বোয়ালমারী পৌর শহরের বাস টার্মিনাল থেকে ঢাকার গুলিস্থানের উদ্দেশ্যে ছেড়ে যাবে। রাফি এন্টার প্রাইজ বাস সার্ভিসের পরিচালনা করবেন। রাফি এন্টার প্রাইজের সত্বাধিকারী সাইফুল শ্রাবণ এর তত্বাবধনে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ জাহান মীরদাহ পিকুল, সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, যুগ্মসাধারন সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মৃধা মিলন, ফরিদপুর জেলা যুবলীগের সদস্য শরীফ সেলিমুজ্জামান লিটু, দাউদুজ্জামান দাউদ, জেলা ছাত্রলীগের সহসভাপতি আসিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা আলী তমাল, সাধারন সম্পাদক প্রান্ত সিদ্দিক, পৌর ছাত্রলীগের সভাপতি আমিনুল ফাহিম প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।