ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, আমি দুটো কক্ষ পরিদর্শন করে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি।

বিশেষ করে প্রশ্নপত্রের মান কেমন হয়েছে এবং কোনো ভুল-ভ্রান্তি আছে কি না, তা পরীক্ষার্থীদের কাছে জানতে চেয়েছি। প্রশ্নের মান ও সার্বিক ব্যবস্থাপনায় ছেলে-মেয়েরা সন্তোষ প্রকাশ করেছে, তাদের পরীক্ষা ভালো হচ্ছে।

ভর্তি পরীক্ষায় জালিয়াতির কোনো সুযোগ নেই। তিনি বলেন, সুন্দর ও সুষ্ঠু পরিবেশে সাত কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা প্রশ্নপত্রের মান এবং পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।

একইসঙ্গে পরীক্ষায় উপস্থিতির হারও সন্তোষজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ‘বিজ্ঞান ইউনিটের’ ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করতে ঢাকা কলেজে এসে এসব কথা বলেন তিনি।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন এবং ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ উপস্থিত ছিলেন।