গুচ্ছের অধীনে ইবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
গুচ্ছের অধীনে ইবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

গুচ্ছ পদ্ধতির অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ আগস্ট) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে ‘বি’ ইউনিটের জন্য ইবি কেন্দ্রে আবেদন করেন ৭ হাজার ৫৮৫ জন ভর্তিচ্ছু। ভর্তি পরীক্ষায় প্রায় ৯৬% শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ‘বি’ ইউনিট সমন্বয়ক ইংরেজি বিভাগের প্রফেসর ড. মিয়া মো. রাশিদুজ্জামান।
পরীক্ষা চলাকালে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এই সময় প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সুন্দরভাবে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী পরীক্ষাগুলোও যেন সুন্দর ও সুষ্ঠুভাবে হয় সেজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।