যশোর সদরের বসুন্দিয়ার ঘুনি গ্রামের মিরখালী পাড়ার মোকসেদ মোল্লার বাড়ির সামনে থেকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় বাপ্পি (২৫) কে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ কামরুজ্জামান ঘুনী মীরখালীপাড়ায় পৌঁছান। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে বাপ্পি দৌড়ে পালানোর সময় সঙ্গীয় এ এস আই পিয়ারুল ইসলাম সহ উপস্থিত পুলিশের কয়েকজন বাপ্পিকে ধরে ফেলে।
এসময় বাপ্পির শরীর তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো দশ পিস ইয়াবা জব্দ করে। পুলিশ জানায় বাপ্পি একজন মাদক কারবারি। সে বাঘারপাড়া উপজেলার খলিলপুর গ্রামের মোদাচ্ছের মোল্লার ছেলে।
বাপ্পি দীর্ঘদিন বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে। বাপ্পিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১ ) সারণির ১০(ক) মামলা দিয়ে ওই রাত ১১টার সময় কোতোয়ালি মডেল থানায় প্রেরণ করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।