
ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি পক্ষ থেকে অপরাজয় ৭১ এ শ্রদ্ধাঞ্জলি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রত্যুষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি এবং শহিদ স্মৃতিসৌধে মাননীয় সাংসদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিপোর্টার্স ইউনিটিসহ সকল পর্যায়ের মানুষের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে স্বাধীনতা দিবস উদযাপন কর্মসূচির শুভ সূচনা করা হয়েছে।
দিবসের প্রথম প্রহরে জেলা শহরের অপরাজয় ৭১ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক ড. কে.এম. কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো, সহ-সভাপতি হাসিনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, অর্থ সম্পাদক জিয়াউর রহমান বকুল, দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক, প্রচার সম্পাদক রেদওয়ানুল হকসহ সংগঠনের সদস্যরা।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসুচি সফল করতে উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানায় প্রশাসন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।