ডিলিট না করেও হোয়াটসঅ্যাপে ম্যাসেজ আসা বন্ধ হবে যেভাবে
ডিলিট না করেও হোয়াটসঅ্যাপে ম্যাসেজ আসা বন্ধ হবে যেভাবে

বর্তমান সময়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপ। এটি ব্যক্তিগত চ্যাট ছাড়াও অফিস কিংবা স্কুল-কলেজের গুরুত্বপূর্ণ চ্যাট করার জন্য ব্যবহার করেন অনেকে। অফিস থেকে ফিরে নোটিফিকেশনের টুংটাং শব্দ বা সব সময় যদি এই অ্যাপে মেসেজ আসে তাহলে মেসেজ আসা বন্ধ করতে পারেন। এজন্য স্মার্টফোন থেকে অ্যাপ ডিলিট করার প্রয়োজন নেই। চাইলে কিছুদিনের জন্য মেসেজ আসা বন্ধ করতে পারেন। চলুন জেনে নেয়া যাক কয়েকটি কৌশল-
হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন মিউট করে রাখতে পারেন। এজন্য কয়েক ঘণ্টা বা আপনি পরবর্তিতে যখন আনমিউট করবেন ততক্ষণ পর্যন্ত মিউট রাখার অপশনটি বেছে নিন।
নোটিফিকেশন ডিসেবল করে রাখতে পারেন। হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে নোটিফিকেশন অপশন বেছে নিন। এবার সেটি ডিসেবল করে রাখুন।
আবার চাইলে যতদিন ইচ্ছা স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটি বন্ধ করে রাখতে পারেন। এজন্য হোয়াটসঅ্যাপ অ্যাপটি লম্বা প্রেস করুন এবং তারপরে ‘অ্যাপ ইনফো’ আইকনে ট্যাপ করুন। এবার ‘ফোর্স স্টপ’ অপশন পাবেন। সেটিতে ক্লিক করুন। এরপর ব্যাকগ্রাউন্ডে হোয়াটসঅ্যাপ অ্যাপটি বন্ধ করে দিন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।