এইচএসসি পাসেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি
এইচএসসি পাসেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একটি পদে ১০০ জন লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল)।
পদসংখ্যা: ১০০।
আবেদন যোগ্যতা
কমপক্ষে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক বৈধ লাইসেন্স থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর বয়সসীমা ২৮ আগস্ট বয়স সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। অপেশাদার লাইসেন্সধারী এবং যানবাহন চালনায় তিন বছরের কম অভিজ্ঞ প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। এছাড়াও মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, বগুড়া, পাবনা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, ভোলা এবং পটুয়াখালী জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
আবেদন যেভাবে: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা এই http://bbal.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ৩৩৬ টাকা জমা দিতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২২।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।