বোয়ালমারীতে ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী আটক
বোয়ালমারীতে ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী আটক

তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবাহা ইউনিয়নের নদেরচাঁদ বাজার ব্রীজের সামনে থেকে বুধবার (৩১ আগস্ট) দুপুরে ১২০ পিস ইয়াবা বড়িসহ ছলেমান শেখ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।
ওই মাদক ব্যবসায়ী ছলেমান শেখ পাশের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের বেলবানা গ্রামের মৃত সিরাজুল শেখ অরফে ছিরু শেখের ছেলে। আটককৃত মাদক ব্যবসায়ীর নামে মাদক মামলা প্রক্রিয়াধীন।
এসআই মামুন ইসলাম জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নদেরচাঁদ বাজার এলাকায় অভিযান চালিয়ে নদেরচাঁদ ব্রীজের সামনে থেকে ছলেমান শেখকে আটক করি। এ সময় তার মানিব্যাগের মধ্যে থাকা ১২০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করি।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, বুধবার দুপুরে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী ছলেমান শেখকে আটক করা হয়েছে। তার নামে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।