২১৫ কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। এ সংক্রান্ত মামলার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) চার্জশিট এরইমধ্যে জমা পড়েছে দিল্লি পাটিয়ালা আদালতে।
সম্প্রতি ইডির সেই চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ইডি জানিয়েছে, মামলার প্রধান আসামি কোনম্যান সুকেশ চন্দ্রশেখর জ্যাকলিনের জন্য তিন দেশে বাড়ি কিনেছিলেন।
এর মধ্যে রয়েছে শ্রীলঙ্কা, বাহারাইন, ভারত। মুম্বাইয়ের জুহুতে জ্যাকলিনের জন্য সুকেশ বাংলো কিনে অ্যাডভান্সও করেছিলেন।
তদন্তকারী সংস্থা বলছে, জালিয়াতির সঙ্গে যুক্ত অন্যতম ষড়যন্ত্রকারী তথা সুকেশের ডান হাত পিঙ্কি ইরানি জানতেন, সুকেশ কোথায় কোথায় বাড়ি কেনার পরিকল্পনা করেছেন।
পিঙ্কিই জ্যাকলিনের সঙ্গে সুকেশের আলাপ করিয়ে দিয়েছিলেন। চার্জশিটে বলা হয়েছে, সুকেশ চন্দ্রশেখর পিঙ্কি ইরানিকে জানিয়েছে যে, মুম্বাইয়ের জুহুতে জ্যাকলিনের জন্য তিনি বাংলো কিনছেন। টোকেন মানিও দিয়েছেন।
জ্যাকলিনের বাবা-মাকে বাহারাইনে একটি বাড়ি উপহার দিয়েছেন সুকেশ। জ্যাকলিনের জন্য শ্রীলঙ্কায় একটি বাড়ি কেনার জন্য সুকেশ দর কষাকষি চালাচ্ছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।