অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ডাটা ট্রান্সফারের নতুন সুবিধা হোয়াটসঅ্যাপে
অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ডাটা ট্রান্সফারের নতুন সুবিধা হোয়াটসঅ্যাপে

অ্যান্ড্রয়েড ভার্সনের স্মার্টফোনে থাকা হোয়াটসঅ্যাপ মেসেজের হিস্টোরি আইফোনে পাঠানো যাবে। নতুন এ সুবিধা দিতে আইওএসের জন্য নিজেদের অ্যাপ হালনাগাদ করেছে হোয়াটসঅ্যাপ।
ওয়েববেটাইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, ‘২২.১৭.৭৭’ নামের সংস্করণটি অ্যাপ স্টোর থেকে নামানো যাবে। আইওএস ১২ থেকে পরবর্তী সব সংস্করণ ব্যবহারকারীরা এ সুযোগ পাবেন। এই ফিচার চালুর ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আইফোন কিনলেও নিজেদের হোয়াটসঅ্যাপ মেসেজের হিস্টোরি দেখতে পারবেন।
এত দিন এ সুবিধা না থাকায় অনেকে ইচ্ছা থাকলেও অ্যান্ড্রয়েড ছেড়ে আইওএসে চলা আইফোন ব্যবহার করতেন না। এই সুবিধা চালুর ফলে তৃতীয় পক্ষের তৈরি বিভিন্ন অ্যাপ ব্যবহারের প্রয়োজন পড়বে না।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।