স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাসবাদ মোকাবেলায় জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে চলেছে বাংলাদেশ সরকার। ভবিষ্যতে এক্ষেত্রে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জাতিসংঘের এই অফিসের সঙ্গে আরো নিবিড়ভাবে কাজ করে যাবে বাংলাদেশ।
বুধবার (৩১ আগস্ট) জাতিসংঘ সদরদফতরে জাতিসংঘের সন্ত্রাস দমন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল (ইউএসজি) ভ্লাদিমির ভরনকভের সঙ্গে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
তৃতীয় জাতিসংঘ পুলিশ সামিটের সাইডলাইনে আয়োজিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, বাংলাদেশ পুলিশের সদরদফতর ও জাতিসংঘে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়— বৈঠকের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সরকারের গৃহীত সন্ত্রাস দমন বিষয়ক বিভিন্ন উদ্যোগ ও নীতিগুলো তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ভ্লাদিমির ভরনকভ সন্ত্রাস দমন এবং সহিংস চরমপন্থা প্রতিরোধে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন নীতি, উদ্যোগ এবং সফলতার প্রশংসা করেন।
তিনি ২০২৩ সালের জুনে অনুষ্ঠেয় সন্ত্রাসবিরোধী সংস্থাসগুলোর প্রধানদের আসন্ন উচ্চ-পর্যায়ের সম্মেলনে বাংলাদেশকে অংশ নিতে আমন্ত্রণ জানান এবং সেখানে বাংলাদেশের এ সংক্রান্ত উত্তম অনুশীলন ও সাফল্যগাঁথা তুলে ধরার অনুরোধ জানান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।