ভারতের দক্ষিণ সিনেমার জনপ্রিয় দম্পতি নাগা চৈতব্য ও সামান্থ রুথ। তারা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছিলেন। কিন্তু সেই বিয়ে আর টিকেনি। গত বছরের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা যুগল।

মেয়ের সংসার ভাঙ্গার পর এতো দিন এ বিষয় নিয়ে নিরব ছিলেন সামান্থার বাবা। অবশেষে নিরবতা ভেঙ্গে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে অবেগঘন পোস্ট দিলেন সামান্থার বাবা জোসেফ প্রভু।

তিনি লিখেছেন, ‘সামান্থা-নাগার বিচ্ছেদের সিদ্ধান্তের খবর জানার পর আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আশা করেছিলাম, দ্রুত সামান্থা-নাগার সমস্যার সমাধান হবে। ওদের দুজনের এই সিদ্ধান্ত খুবই বেদনাদায়ক।’

সামান্থা-নাগার বিয়ের কিছু ছবিও পোস্ট করেছেন জোসেফ। তিনি আরও বলেন, ‘এই মুহূর্তগুলো কখনো ভুলতে পারব না। নাগা-সামান্থার উচিত পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা।’