বৃহস্পতিবার ৮ই সেপ্টেম্বর ২০২২ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে, জেলা প্রশাসক, যশোরের সার্বিক সহযোগিতায় যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে বাঘারপাড়া উপজেলার খাজুরা ও ভাটার আমতলা বাজারে অভিযান পরিচালনা করেন ।
ভাটার আমতলা বাজারে অভিযানকালে বিএডিসি ডিলার জনাব মোঃ শাহিদুল ইসলাম এর তিনটি গুদাম তল্লাশি করে অবৈধভাবে বিপুল পরিমাণে (৪৫০ বস্তা) ইউরিয়া সার মজুদ পাওয়া যায়।
অবৈধভাবে ইউরিয়া সার মজুদ ও দোকানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ডিলারকে প্রশাসনিক ব্যবস্থায় ৮০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করেন।
অবৈধভাবে মজুদকৃত ইউরিয়া সার ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে সাধারণ কৃষকদের মাঝে ও যেসব এলাকায় সারের সংকট রয়েছে সেসব এলাকায় বিক্রয় করার নির্দেশনা দেন।
অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন বাঘারপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জনাব তরুণ রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ সাজ্জাদুর রহমান, ক্যাব, যশোর-এর সদস্য জনাব মোঃ আব্দুর রকিব সরদার এবং জেলা পুলিশের একটি চৌকষ টিম। এসময় কর্মকর্তা গন বলেন জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।