সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. আকবর আলি খানের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মানের আয়োজন করা হয়।
পরে রাষ্ট্রীয় মর্যাদার আনুষ্ঠানিকতা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয় তার মরদেহ।
এর আগে শুক্রবার সকাল ৯টার দিকে গুলশানের বাসার নিচে আকবর আলি খানের মরদেহ রাখা হয়। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শুভাকাঙ্খী ও বিশিষ্টজনরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।