
দিনাজপুরের খানসামা উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় বৃষ্ণপদ লোদ ওরফে টেপা লোদ (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের সদরের ডাচ বাংলা বুথের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারী টেপা লোদ উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত কালীপদ লোদের প্রথম পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, টেপা লোদ কাঠের টুকরা নিয়ে রাস্তা পার হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন এ সময় একটি বেপরোয়া মোটরসাইকেল চালক পিছন দিক থেকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যায় পরে মোটরসাইকেল চালকসহ পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিলে টেপা লোদকে মৃত ঘোষণা করেন ওই হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।