
ঠাকুরগাঁওয়ে শব্দ দূষণের মানববন্ধন
অপ্রয়োজনে হর্ণ বাজানো বন্ধ করি এ স্লোগানকে সামনে রেখে জনসচেতনতা বিষয়ে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও জেলা নাগরিক কমিটি। সোমবার সকালে জেলা শহরের চৌরাস্তায় এ কর্মসুচি পালন করা হয়।
কর্মসুচি চলাকালে সংগঠনের সভাপতি অ্যাডভোটেক আবু তোরাব মানিক ও সধারণ সম্পাদক জাকির হোসেন মিলন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো, সাবেক ক্রীড়া অফিসার আবু মহিউদ্দিনসহ বক্তারা বলেন, যানবাহন চলাচলে শহরে অপ্রয়োজনে হর্ণ বাজানো বন্ধ করি। অযথা হর্ণ বাজানোর ফলে পথচারি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানসিক ভোগান্তি থেকে রেহাই পাবে। আমরা মনে করে এ বিষয়ে সকলে সচেতন হবে।
কর্মসুচিতে সংগঠনের নেতা ও সদস্যরাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।