
স্টাফ রিপোর্টার | বাঘারপাড়া: যশোরের বাঘারপাড়ায় ছাগল চুরি করে ইজি বাইকে তুলে নিয়ে পালানোর সময় জনতার হাতে চোর আটক হয়েছে।
সোমবার বিকাল ৪টার দিকে বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নের করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের পার্শ হতে করিমপুর গ্রামের বিল্লাল হোসেন মোল্লার একটি বাচ্চা ওয়ালা ধাড়ি ছাগল(দাগী) চুরি করে যশোর-নড়াইল সড়কে অবস্থানরত ইজিবাইকে তুলে নিয়ে যাওয়ার সময় ইকবাল হোসেন (২৫) নামের এক যুবক ধরা পড়ে। ইকবাল হোসেন নড়াইল সদর উপজেলার ভওয়াখালি (নড়াইল শহর) গ্রামের হেমায়েত শেখের ছেলে। ছাগল চুরি করে ইজিবাইকে ওঠার সময় করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারী ফসিয়ার রহমান তাকে হাতে-নাতে ধরে গনপিটুনি দেয়ার পর থানায় অভিযোগ জানানো হয়।
বিষয়টি চোর আটককারি ফসিয়ার রহমান জানানোর পর বাঘারপাড়া পুলিশ সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।