যশোরের বসুন্দিয়ায় পুলিশ ক্যাম্পের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেলের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন ওসি তদন্ত মনিরুজ্জামান, ওসি অপারেশন বিএম আলমগীর হোসেন, বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান, এএসআই সাইফুল ইসলাম চৌধুরী, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুন অর রশিদ, আইন বিষয়ক সম্পাদক স্বপন বিশ্বাস, আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম, শেখ ফারুক হোসেন, ইউপি সদস্য শওকত জাহান শুপ্ত, যুব লীগ নেতা ইকরাম গাজী, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক অমল পালিত জয়, সকল ইউপি সদস্য, ইউনিয়ন পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় সর্বসাধারণ ব্যক্তিবর্গ ।
প্রধান অতিথির বক্তব্যে কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেছেন, পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাদক ও নারী নির্যাতন বিরোধী, কিশোর গ্যাং, বাল্য বিবাহ, চাঁদাবাজি, বিকাশ ও জ্বীনের বাদশা সেজে প্রতারনা এবং জঙ্গিবাদ বিরোধী সমাজ গড়তে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণের ইতিবাচক ভূমিকার বিকল্প নেই।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।